1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার ওপর বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে হামের পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামিসহ ৫ জন আটক দেশে ১ লাখ ২২ হাজার মেট্রিক টন ডিজেল মজুত, সরবরাহে সংকট নেই: তথ্য উপদেষ্টা কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শ্রীনগরে সাবওয়ে এলাকায় পিকআপ দুর্ঘটনা, ৭ নির্মাণ শ্রমিক আহত ১৩টি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন ৫,৩৬৭ হজযাত্রী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং চান্দিনায় জাল নোটসহ যুবক গ্রেপ্তার, বাড়ি থেকে প্রিন্টার–ল্যাপটপ জব্দ রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবায় ব্যাঘাত

সিয়ামের নতুন কৌশল, ‘ধরবেন কিন্তু ছোঁবেন না’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

সিনেমার প্রচারে গিয়ে নানা কৌশল অবলম্বন করেন তারকারা। এরই ধারাবাহিকতায় একটি নতুন ‘কৌশল’ প্রয়োগ করলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে তার নেওয়া অভিনব এ কৌশল নিয়ে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) ‘অন্তর্জাল’ ছবির পরিচালক দীপংকর দীপন নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র ও একটি ভিডিও পোস্ট করেন। ১০ সেকেন্ডের সেই ভিডিওতে সিয়ামকে বলতে শোনা গেছে, ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা।

দীপংকর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক পাশে সুনেরাহ, অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম। দুই হাতে দুই নায়িকাকে জড়িয়ে ধরলেও হাতের স্পর্শ লাগছে না তাদের শরীরে। হাত দুটো কিছুটা আলগা রেখেছেন নায়ক। ক্যাপশনে পরিচালক লিখেছেন— ‘সিয়ামকে বলেছিলাম, প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই… শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’

নির্মাতার সঙ্গে সুর মিলিয়ে পোস্ট করা ওই ভিডিওতে সিয়াম বলেন, ‘খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্রাটেজি হাতে নিয়েছি—দুই পাশেই হাত আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।’

কেন হঠাৎ এমন ‘কৌশল’ নিলেন অভিনেতা এবং সেটি ঘটা করে আবার প্রচার করছেন ফেসবুকে, তা অবশ্য খোলাসা করেননি দীপন কিংবা সিয়াম কেউ-ই। তবে কথায় আছে— বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট।

তাই তো কারও আর বুঝতে বাকি নেই এই পোস্টে কাকে এবং কী ইঙ্গিত করা হয়েছে। গত বছর রায়হান রাফীর ‘দামাল’ সিনেমার প্রচারে গিয়ে মিমের হাত ধরেন শরিফুল রাজ। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী ও চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। এমনকি রাজ-মিমের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও পরে অভিযোগ তোলেন তিনি।

এবার কি তেমন ঝামেলা এড়াতেই সিয়ামের এই নতুন ‘কৌশল’ নেওয়া? যদিও ওই সময় ‘হাত ধরাধরি’র ঘটনায় সিয়ামকে ‘ভালো ছেলে’র তকমা দিয়েছিলেন পরী।

প্রসঙ্গত, ‘অন্তর্জাল’ ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। ছবিটি ঈদে মুক্তির কথা থাকলেও সেটি আর হচ্ছে না বলে জানান মিম। আগামী ২১ জুলাই ছবিটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT