1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, চিকিৎসা সেবায় ব্যাঘাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। সহকর্মীদের ওপর রোগীর স্বজনদের হামলা ও ‘মব’ পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

ইন্টার্ন ডক্টর সোসাইটির তথ্য অনুযায়ী, গত রোববার ও সোমবার দুই দিনে তিনজন ইন্টার্ন চিকিৎসক বিভিন্নভাবে হয়রানির শিকার হন। রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের দ্বারা লাঞ্ছিত হন। পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে ঘিরে ধরে হেনস্তা করার অভিযোগ ওঠে।

ঘটনাগুলোর কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় ক্ষোভ থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যান। একই সঙ্গে তারা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বুধবার সকাল ৯টায় এক ঘণ্টার মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, তারা দীর্ঘ সময় ধরে রোগীদের সেবা দিলেও কর্মস্থলে নিরাপত্তা পাচ্ছেন না। দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা পেতে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এক রোগীর স্বজন জানান, ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT