1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হল ফরিদপুরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৭৩ Time View
বাংলার আকাশ ডেস্কঃ
এবারের প্রতিপাদ্য হচ্ছে ‌” দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই”  এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।  ফরিদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‌ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বৃহস্পতিবার হতে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী(১৯ জুন) দুপুরে  এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 এ ফল মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার ‌ প্রশাসক ‌ চৌধুরী রওশন ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন, ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‌ উপ-পরিচালক ‌ মোঃ শাহাদুজ্জামান ‌সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ‌ ও এনজিও সংস্থার ‌ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয় ‌ মূলত দেশীয় প্রজাতির ফল সম্পর্কে ‌ সাধারণ মানুষকে জানানোর জন্য ‌‌ এই মেলার আয়োজন করা হয়েছে।
 এছাড়া ‌ সাধারণ মানুষ যাতে ‌ দেশীয় প্রজাতির ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে ‌ এবং ‌‌ ফলজ গাছ রোপনে ‌ উৎসাহিত হবে। তাছাড়া ‌ স্কুল কলেজে শিক্ষার্থী ‌ যাতে এই মেলাতে আসতে পারে ‌ তারা ফল সম্পর্কে জানতে পারে ‌‌ এবং ফল  চাষে উদ্বুদ্ধ হয় ‌ সে উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
 তিন দিনব্যাপী এই মেলা সকাল দশটা থেকে ‌ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‌ সর্বসাধারণের জন্য  উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।
পাশাপাশি, শিল্পীর মুখে ও বাদ্যের যন্ত্রে দোলিয়ে উঠছিল, ফল মেলার শিল্পীর কন্ঠের সূর।
 মৌসুমি ফলেও বিষ। এ বিষ না থাকুক কোন ফলে। দেশী ফল কম খাবো সকলে মিলে সুস্থ থাকবে। মাছে ভাতে বাঙ্গালী ফুলে ফলে পৌষালি সবই বললো গায়েনে। বিদেশি ফল খাবো না, শরীরে বিষ নিবো না। যদি খাই  তা হোক বিষ মুক্ত। দেশী ফল লাগাবো  বাড়ি, ডালে বসবে পাখপাখালি।
ফল ধরবে গাছে পাখি ও বসবে ডালে। এই গল্পে ভরে উঠুক মা- বোন- ভগ্নির মুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT