1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩টি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন ৫,৩৬৭ হজযাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

হজযাত্রার চতুর্থ দিনেও বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে হজ ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্ধারিত সূচি অনুযায়ী মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৬৭ জন হজযাত্রী যাত্রা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করছে ৫টি, সৌদি এয়ারলাইনস ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৪টি ফ্লাইট। দিনের প্রথম ফ্লাইটটি রাত ১টায় ছেড়ে যায় এবং শেষ ফ্লাইটটি রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সব ফ্লাইট শেষে চলতি হজ মৌসুমের প্রথম চার দিনে মোট ১৮ হাজার ৪৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছাবেন এবং মোট ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৪৫টি।

হজ ব্যবস্থাপনা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। সরকারি ও বেসরকারি মিলিয়ে নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রীদের যাতায়াত কার্যক্রম চলবে, যার ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT