1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার ওপর বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর উচ্চ বিদ্যালয়ে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কতা বিষয়ক একটি দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ। এটি জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফেজ–৩) এর অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

মহড়ার উদ্দেশ্য ছিল বন্যার আগাম প্রস্তুতি আরও শক্তিশালী করা, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা উন্নত করা। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট উদ্ভাবিত ডাইনামিক ফ্লাড রিস্ক মডেলের মাধ্যমে পাঁচ স্তরের ফ্ল্যাগভিত্তিক সতর্কতা ব্যবস্থা হাতে-কলমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, সহজবোধ্য আগাম সতর্কতা ব্যবস্থা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারিগরি সেশন পরিচালনা করেন বুয়েটের অধ্যাপক আনিসুল হক।

মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া বন্যাপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT