1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে হত্যা মামলার আসামি এক মাস পর ঢাকায় গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৬২ Time View

ফরিদপুরে আলমগীর মাতুব্বর (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গ্রেফতার চারজন হলো, কাউছার মাতুব্বর (৫৫), সরোয়ার মাতুব্বর (৫০), ছানু মাতুব্বর (৫৩), সিরাজুল ইসলাম সিরু (৫০)।

মঙ্গলবার (১৩ জুন) তাদের গ্রেফতারের এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আলমগীর মাতুব্বর নামের এক ব্যক্তিকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল। তারই ধারাবাহিকতায় গত ১৩ মে আলমগীর মাতুব্বরের ভাতিজা শাহ আলম লোকজন নিয়ে তাদের বাড়ির পাশেই জমিতে ধান কাটতে গেলে কাউছার মাতুব্বরের নেতৃত্বে অপর আসামিরা অর্ধশতাধিক লোকজন ও দেশি ঢাল-সড়কি, লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আলমগীর মাতুব্বরসহ তার পরিবারের লোকজন এবং নিকটাত্মীয় মিলে প্রায় ১৫ জন গুরুতর জখম হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন আলমগীর মাতুব্বর মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় কাউছার মাতুব্বরকে প্রধান আসামি করে মোট ৫৭ জন এবং অজ্ঞাত পরিচয়ে আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা দেশের বিভিন্ন এলাকায় গা-ঢাকা দেয়। সোমবার রাতে র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর একটি যৌথ টিম অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT