1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলের ধান ক্ষেতে হাড়গোড় পড়ে থাকা একটি লাশ উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৭৯ Time View

 

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলসিংহনাথ মৌজার বিলের ধান ক্ষেত থেকে আজ বেলা ১২:০০ টার দিকে হাড়গোড় উদ্ধার করে পড়ে থাকা প্যান্টের সাথে বেল্ট দেখে আল আমিনের হাড়গোড় বলে সনাক্ত করে স্বজনরা। রাজবাড়ী বালিয়াকান্দিতে মুরগী ফার্মে কর্মরত কর্মচারী আল আমিন (১৭) ফার্ম থেকে নিখোঁজ হওয়ার ৮৪ দিন পর হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আল আমিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আকিদুল মোল্যার ছেলে। জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়া শেষে মুরগী ফার্মেই ঘুমিয়ে পরে। পরদিন সকালে আর তাকে পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়রী করেন আল আমিনের পিতা মোঃ আকিদুল মোল্লা। (বালিয়াকান্দি থানার নিখোঁজ ডায়রী নং ৪৫৩/২২) । পরে তিনি রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেন। ( মিসপি-৩৭২/২ মামলাটি রাজবাড়ী সিআইডি তদন্ত করছেন। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার মেগচামী ইউনিয়নের বিল সিংহনাথ মৌজার একটি ধান ক্ষেতে হাড়গোড় পড়ে থাকতে দেখে বুধবার সকালে খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হয়ে হাড়গোড় উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এসময় রাজবাড়ী ও ফরিদপুর জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তা, সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী সিআইডির ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, হাড়গোড় উদ্ধার করে মধুখালী থানা পুলিশ ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। সেখান থেকে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। নিখোঁজ আল আমিনের ফুফাতো ভাই সাইমোন মোল্যা সেখানে পড়ে থাকা বেল্ট দেখে সনাক্ত করেন হাড়গোড় আল আমিনের। পুলিশ বলেন দ্রুতই সনাক্ত সহ তদন্ত কার্যক্রম আরও গতি এনে অপরাধী সনাক্ত করতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT