1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

রাঙ্গাবালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩৩৯ Time View

সালিশ বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষের লোকজন। পরে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। এসময় ভাংচুর করা হয়েছে একটি ব্যবসায়ী দোকান এবং চারটি মোটরসাইকেল।

এদিকে, সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য গলাচিপা ও  পটুয়াখালী নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে,  চরমোন্তাজ  ইউনিয়ন  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল খানের লোকজনের সঙ্গে ওই ইউনিয়নেরই আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ খা’র  লোকজনের এ সংঘর্ষ হয়।

এরআগে সন্ধ্যায় ওই ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি  সালিশ বৈঠক চলাকালীন মোশাররফ খা’র ভাইর  ছেলে রিফাতের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা  শহীদুল  খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায় শহীদুল থাপ্পর দেয় রিফাতকে। এ খবর পেয়ে মোশাররফ খার লোকজন লাঠিসোটা নিয়ে স্লুইস বাজারে গেলে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওইসময় শহীদুলের পক্ষে অবস্থান নেন চরমোন্তাজ ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি  মনির প্যাদা ও সাধারণ সম্পাদক রাসেল খান।

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT