1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ স্পেশাল ফোর্স মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য রুহুল কবির রিজভীর বগুড়া থেকে ঢাকায় ফিরছে সোহেল খানের মরদেহ, গ্রামের বাড়িতে শেষ বিদায় দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন

নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View
সব খবর, সবার আগে জানতে চোখ রাখুন, অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ সম্পাদিত দৈনিক বাংলার আকাশ এবং বাংলার আকাশ নিউজ টুয়েন্টিফোর ডটকম-এ।

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে সরে দাঁড়ানোর মাত্র ১১ দিনের মাথায় ফের বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চেয়ারে বসলেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। শেয়ারহোল্ডার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে সোমবার (২৩ নভেম্বর) ভোরে তাঁকে পুনর্বহাল করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার ফিরে আসাকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে উৎসবমুখর আবহ তৈরি হয়। কাজে ফেরার প্রথম দিনেই কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে এবং ‘জেনসেন! জেনসেন!’ স্লোগান তুলে তাঁকে বরণ করে নেন।

এনভিডিয়ার গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিং-ইউ লিউ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে আবেগাপ্লুত হুয়াংকে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দ্বিতীয় দফায় আমি আরও ভালো একজন সিইও হওয়ার চেষ্টা করব।’ ওই সময় সমবেত কর্মীদের ভিড় থেকে একজনকে ‘ভালোবাসি জেনসেন’ বলে চিৎকার করতেও শোনা যায়।

পৃথক একটি ভিডিওতে বুকে হাত রেখে হুয়াং বলেন, ‘আজ কাজে আমার প্রথম দিন। আপনাদের সবাইকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ভীষণভাবে দুঃখিত।’ এরপর রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আমার কাছে এখন কোনো কম্পিউটার নেই, তাই আইটি বিভাগ আমাকে একটি নতুন পিসি দেবে।’

এদিকে এনভিডিয়া এআইয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও ‘হি ইজ ব্যাক’ লিখে তাঁকে স্বাগত জানানো হয়েছে।

অথচ গত সপ্তাহেই এনভিডিয়ার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, হুয়াংকে আর নেতৃত্বে ফিরিয়ে আনা হবে না। তাঁর পদত্যাগের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে স্থায়ী উত্তরসূরি খুঁজতেও তৎপরতা শুরু করেছিল বোর্ড। সম্ভাব্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকায় থাকা চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল।

তবে সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় আর্ম হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, রেনে হাসের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ঠিক দুই ঘণ্টা পরই হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা আসে এনভিডিয়ার পক্ষ থেকে।

এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর সর্বসম্মতিক্রমে তাঁকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তাঁর অকপট স্বীকারোক্তি এবং প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার বিষয়ে বোর্ড সন্তুষ্ট।

জেনসেন হুয়াংয়ের ফিরে আসার এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক ও চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ ছিল, অ্যালিস হুয়াং চীনের হয়ে কাজ করছিলেন। পরবর্তীতে এনভিডিয়ার আরও দুজন নারী কর্মীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের তথ্য প্রকাশ্যে এলে পরিচালনা পর্ষদের আস্থা হারান তিনি। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।

তবে তাঁর সরে দাঁড়ানোর পর থেকেই এনভিডিয়ার কর্মী ও বিনিয়োগকারীদের একটি বড় অংশ তাঁকে পুনরায় নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সেই দাবির মুখেই পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT