1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ স্পেশাল ফোর্স মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য রুহুল কবির রিজভীর বগুড়া থেকে ঢাকায় ফিরছে সোহেল খানের মরদেহ, গ্রামের বাড়িতে শেষ বিদায় দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল এবং রাষ্ট্রপক্ষ তাঁর মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর প্রাক্কালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এই শুনানির পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অন্যদিকে, নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রাখা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই মামলাসংক্রান্ত কিছু নথিপত্র ও ভিডিও আদালতে উপস্থাপন করেন। তারও আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT