গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ আট মাস পর আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) হামে প্রথম মৃত্যুশূন্য দিন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৪১৭ জনকে হামজনিত জটিলতা নিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছে ৯৬ জন।
সামগ্রিক পরিস্থিতি ও প্রাণহানি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ভাইরাসটির শিকার হয়েছেন ২৬ হাজার ২৩২ জন। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি; সংখ্যায় যা দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
অন্যদিকে এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ১০৫ জন শিশুর। এর বাইরে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ২৪৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কারো মৃত্যু হয়নি।