1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ, শুরু হয়েছে যুক্তিতর্ক সশস্ত্র বাহিনীর প্রথম যৌথ স্পেশাল ফোর্স মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য রুহুল কবির রিজভীর বগুড়া থেকে ঢাকায় ফিরছে সোহেল খানের মরদেহ, গ্রামের বাড়িতে শেষ বিদায় দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন

১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
ছবিঃ সংগৃহীত

বয়স সবে ১৭, কিন্তু সবুজ গালিচায় নিজের নৈপুণ্যে যেন বয়সকেও ছাড়িয়ে যাচ্ছেন কাভান সুলিভান। একের পর এক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের প্রতিভার জানান আগেই দিয়েছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তুর্কি। এবার মিলল তারই আনুষ্ঠানিক স্বীকৃতি—২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

চলতি মৌসুমে এমএলএসের মঞ্চে দ্যুতি ছড়িয়ে ২৯ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। সব মিলিয়ে ২৩টি গোলে প্রত্যক্ষ অবদান রেখেছেন তিনি, যা লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড। এ ছাড়া তাঁর করা ১৪টি অ্যাসিস্টও কিশোর ফুটবলারদের মধ্যে লিগের এক মৌসুমের সর্বোচ্চ কীর্তি।

মাঠের পারফরম্যান্সে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে টানা ১০ ম্যাচে গোল করেছেন কিংবা গোলে সহায়তা করেছেন সুলিভান। কিশোর ফুটবলারদের ক্ষেত্রে এটিও এমএলএসের ইতিহাসে দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ড। এমন চোখধাঁধানো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই পুরস্কার জিতে গড়েছিলেন নতুন এক নজির।

ক্লাব ফুটবলের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা করে নেন। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে গোল করে বনে গেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা; যেদিন তাঁর বয়স ছিল ১৭ বছর ৫ দিন।

এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারটি চালু হয়েছে ২০২০ সালে। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করলেন সুলিভান। একই সঙ্গে ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে তিনি হয়েছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী। এই পুরস্কার জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার পেছনে ফেলেছেন নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ জুলিয়ান হল ও আদি মেহমেতিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT