1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বাজেটে স্বস্তির ইঙ্গিত: ৬০ নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, ভোজ্যতেল উৎপাদনে ১০ বছরের কর অবকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যাপক কর ছাড়ের উদ্যোগ নেওয়া হতে পারে। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, আলু, গমসহ প্রায় ৬০টি কৃষি ও নিত্যপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে এসব পণ্যের ক্ষেত্রে ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত উৎসে কর প্রযোজ্য থাকলেও নতুন বাজেটে তা কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। সরকারের লক্ষ্য হলো বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতির চাপ কমানো।

কর ছাড়ের আওতায় ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্যতেলের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ এবং কৃষি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন বীজ অন্তর্ভুক্ত হতে পারে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, করের বোঝা কমলে ব্যবসায়ীদের ব্যয় হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে পারে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সহজ হবে।

এদিকে দেশীয় ভোজ্যতেল উৎপাদনে উৎসাহ দিতে নতুন বাজেটে একটি বিশেষ সুবিধার প্রস্তাব রাখা হতে পারে। দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ১০ বছরের কর অবকাশ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্যতেলের উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্বালানি খাতেও কিছু কর সুবিধার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, রিফাইনারি পর্যায়ে জ্বালানি তেল সরবরাহে উৎসে করের হার ১.৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে। এতে পরিবহন ও উৎপাদন খরচ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে মূল্যস্ফীতির চাপ কমানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT