1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ: শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে শিশুসহ ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে এ তথ্য জানা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তবে তারা প্রকৃতপক্ষে হাম রোগে আক্রান্ত কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।

বর্তমানে দেশে বসন্ত ঋতু চলায় ঋতুজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এর মধ্যেই নতুন করে হামের লক্ষণ দেখা দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন ব্যবস্থা চালু করা হয়েছে। হামের লক্ষণ নিয়ে আসা রোগীদের সেখানে পৃথকভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গোপা পাল জানান, হামের লক্ষণ নিয়ে ইতোমধ্যে শিশু ওয়ার্ডে ১০ জন এবং একজন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি রয়েছেন। রোগ নির্ণয়ের জন্য তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে তারা হাম রোগে আক্রান্ত কিনা।

চিকিৎসকরা আরও জানান, সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আক্রান্তদের অন্য রোগীদের থেকে আলাদা রাখা হচ্ছে। পাশাপাশি রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নিয়মিত পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT