1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রাখতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মিরপুরে বহুতল ভবনে আগুন! ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫টির বেশি দোকান পুড়ে ছাই ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের আহবান ফরিদপুরে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ফরিদপুরে বাজুসের সংবর্ধনা ও ইফতার মাহফিল , প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল নগরকান্দায় সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৩২

সন্ত্রাসীদের ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ তুরস্ক: এরদোগান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সন্ত্রাসী গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে তুরস্ক অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ হুমকি দেন।

এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত শেষ সন্ত্রাসীকে নিশ্চিহ্ন না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পিকেকে গোষ্ঠী সীমান্তে বেসামরিক এলাকায় মর্টার হামলা চালিয়ে নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে। এর মধ্য দিয়ে তাদের নোংরা চেহারা ফুটে উঠেছে। তবে তুরস্কের অভিযানে এই সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক  ক্ষতির মুখে পড়েছে।

গত ১৩ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চল ইস্তানবুলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পূর্ব সিরিয়ার অবস্থান করা ওয়াইপিজি/পিকেকে গোষ্ঠীকে দায়ী করে এরদোগান বলেন, গাজিয়েন্টেপ জেলায় চালানো হামলায় তার ৫ বছরের একটি শিশু এবং ২২ বছরের একজন শিক্ষককে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আমাদের মাতৃভূমি এবং জনগণের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় কারও কাছ থেকে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কারও কাছে  আমরা জবাবদিহি করব না। ফাঁকা হুমকি দিয়ে কেউ তুরস্ককে তার নিজের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থানে যেতে বাধ্য করতে পারবে না।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT