1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

ফরিদপুরের সদরপুরে উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) সদরপুর উপজেলার বিভিন্ন মহলের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদরপুর থানা কর্তৃক নবাগত জেলা প্রশাসককে গার্ড অব অর্নার প্রদান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। পরে উপজেলা পরিষদ হল রুমে কারাতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে নৌকা বিতরণ, জাইকার অর্থায়নে কৃষি প্রশিক্ষণ উপকরণ বিতরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন পরিষদ ও স্কুল পরিদর্শন, বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন, উপজেলার নয়াকান্দি আশ্রায়ন প্রকল্পের ৬৯টি ঘর ও ভূমি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে সদরপুর উপজেলাকে প্রথমে নদী ভাঙ্গন থেকে রক্ষা করে উন্নয়ন করা এবং মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত স্মার্ট সদরপুর গড়ার প্রতিশ্রতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT