1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা | মধ্যপ্রাচ্য উত্তেজনা বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ স্বীকার টাইগার উডসের, লাইসেন্স স্থগিত ৫ বছর অনলাইনে ২ কোটি শিশু যৌন শোষণের শিকার: ইউনিসেফ ভয়াবহ বন্যায় নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩ মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে ঝালকাঠিতে কৃষকের মৃত্যু চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ফরিদপুরের সদরপুরে ‘ভিউ বাণিজ্য’: মানহীন কনটেন্টে অতিষ্ঠ স্থানীয়রা, প্রয়োজন দায়বদ্ধতা শেষ হলো এক মহাকাব্যের: আলবিসেলেস্তে জার্সিতে মেসির বিদায় ও অনন্য রেকর্ড আজানের পর গুনাহ মাফের বিশেষ দোয়া: হাদিসের আলোকে আমল

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্ট ভবনে গোলাগুলির পর সতর্ক অবস্থায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

যুক্তরাজ্য ও বিশ্ব সংবাদমাধ্যমে প্রকাশ, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজন নিহত এবং তিন পুলিশ কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজনকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীও নিহত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টারের বরাতে জানা গেছে, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

সংকট নিরসনে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নেমেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থার পরিচালক কাশ প্যাটেল জানান, তদন্ত জোরদারে স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT