1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

বিএনপির সঙ্গে মার্কিন এনডিআই ও আইআরআই’র বৈঠক

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক দল এনডিআই ও আইআরআই-এর প্রতিনিধিরা বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী ছিলেন।

এনডিআই ও আইআরআই প্রতিনিধিদের মধ্যে ছিলেন নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক ইভো পেন্টচেভ ও কাজী শহীদুল ইসলাম।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মুখে গত ৭ জানুয়ারি বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এতে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের (ইসি) জানিয়েছে, সেই নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ।

ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব পর্যবেক্ষকরা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে ভোটপরবর্তী তাদের মূল্যায়ন প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT