1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রাখতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মিরপুরে বহুতল ভবনে আগুন! ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫টির বেশি দোকান পুড়ে ছাই ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের আহবান ফরিদপুরে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ফরিদপুরে বাজুসের সংবর্ধনা ও ইফতার মাহফিল , প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল নগরকান্দায় সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৩২ ভারতে গ্রেপ্তার ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী ফয়সাল, সাক্ষাতের অনুমতি চাইল বাংলাদেশ উপ-হাইকমিশন

ফরিদপুর পিবিআই কতৃর্ক হত্যা মামলার দুই আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

ষ্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকার (৫৫) হত্যা মামলার ২ আসামী গ্রেফতারসহ ছিনতাইকৃত ইজিবাইক পিবিআই কতৃর্ক উদ্ধর।
গত ১৬—০৭—২০২২ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন লাশ কাটা ঘরের সামনে থেকে ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকারকে নিশাজাতীয় দ্রব্য খাইয়ে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। ইজিবাইক চালক বিশ্ব নাথ সরকার গত ১৭—০৭—২২ইং তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়। এই ব্যাপারে বিশ্ব নাথ সরকারের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং—৫৯/২২,তারিখ ১৮/০৭/২২ইং। মামলাটি কোতয়ালী থানা, দীর্ঘদিন তদন্ত করার পরও মামলার কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম না হওয়ার ফলে মামলাটি পুলিশ হেড কোয়াটার পিবিআই,ফরিদপুরের উপর অর্পণ করেন। পিবিআইয়ের এস আই অখিল কুমার বিশ্বারের উপর উক্ত হত্যা মামলাটি তদন্ত ভার অর্পন করা হয়। পুলিশ সুপার পিবিআই আবুল কালাম আজাদের দিক নিদ্দের্শনায় পিবিআইয়ের চৌকস অফিসারগন বিভিন্ন স্থানে খুজাখুজি করতে থাকেন। গত ৩০/০৮/২৩ইং তারিখ ফরিদপুর সদর থানাধীন ল্যাব এ্যাড হাসপাতলের সামনে থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি দেখতে পাওয়া যায়। ইজিবাইকটির পিছনে পিছনে পিবিআই পুলিশ গোপনে অনুসন্ধানে লেগে থাকেন। অতপর ইজিবাইকটি আটক করেন। গ্রেফতারকৃত ইজিবাইক মালিকের সূত্র ধরে জানতে পারেন, আসামী কামাল মিয়া (৪৬) পিং হালিম মিয়া,বাখুন্ডা,ফরিদপুরের নিকট থেকে তিনি ইজিবা্ইকটি ক্রয় করেছিলেন। তার দেওয়া তথ্য মোতাবেক এক বছর পূর্বে ছিনতাই হওয়া ইজিবাইকটি গত ৩১/০৮/২৩ইং তারিখ পিবিআই কতৃর্ক উদ্ধার করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চোরাই ইজিবাইক ক্রয়—বিক্রয়ের সাথে জরিত মোঃ সুমন আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT