1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রাখতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মিরপুরে বহুতল ভবনে আগুন! ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৫টির বেশি দোকান পুড়ে ছাই ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের আহবান ফরিদপুরে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ফরিদপুরে বাজুসের সংবর্ধনা ও ইফতার মাহফিল , প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল নগরকান্দায় সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৩২ ভারতে গ্রেপ্তার ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী ফয়সাল, সাক্ষাতের অনুমতি চাইল বাংলাদেশ উপ-হাইকমিশন

ফরিদপুরে পৃথক স্থান থেকে এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

ফরিদপুর শহরের পুর্বখাবাসপুর মিয়াপাড়া সড়কে নিজ বাসা থেকে ঝুমা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ ও শহরতলীর ডোমরাকান্দী এলাকার সড়কের পাশ থেকে সামিউল শেখ মিন্টু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে ঝুমা আক্তার মা ও বোনের সাথে ওই বাড়িতে বসবাস করতেন। রোববার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দার খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়। ৪/৫ দিন আগেই ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝুমা আক্তারের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তার(২৭) কে আটক করেছে পুলিশ।

 

এদিকে ট্রিপল নাইন এ খবর পেয়ে শহরতলীর ডোমরাকান্দি এলাকায় পাকা সড়কের উপরে পড়ে থাকা সামিউল শেখ মিন্টুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সে ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি গ্রামের আইয়ুব শেখের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT