1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রেখে গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে পালিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মোহসিন আলীর স্ত্রী বাড়িতে দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন করে আসছিলেন। আগে ৮টি গরু থাকলেও দুই সপ্তাহ আগে ৩টি গরু বিক্রি করা হয়। বাকি ছিল একটি ষাঁড় ও চারটি বকনা গরু।

ঘটনার রাতে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরচক্র ঘরের বাইরে থেকে শিকল লাগিয়ে তাদের ভেতরে আটকে রাখে। পরদিন মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান তারা ঘরের ভেতরে বন্দি অবস্থায় আছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিকল খুলে বের হয়ে এসে তারা দেখতে পান গোয়ালঘরের সব গরু উধাও।

প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম জানান, চুরি হওয়া পাঁচটি গরুর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। তিনি বলেন, ভোরে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে শিকল লাগানো ছিল। পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। বাইরে গিয়ে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT