1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল মামলাটির শুনানি পরিচালনা করবেন।

মামলার নথি অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রনসহ আরও কয়েকজন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগ গঠন নিয়ে আজকের শুনানির পর মামলার পরবর্তী ধাপ নির্ধারণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT