1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশব্যাপী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়, যা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

পরীক্ষা আয়োজনের জন্য পূর্বেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটি সময়সূচি অনুমোদন দেয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিস্তারিত রুটিন প্রকাশ করে।

প্রকাশিত সূচি অনুযায়ী, দ্বিতীয় দিনে ইংরেজি, তৃতীয় দিনে প্রাথমিক গণিত এবং শেষ দিনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা সময় ধরে নেওয়া হচ্ছে।

অন্যদিকে, পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা আয়োজন করা হয়েছে। সেখানে গণিত পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে ধাপে ধাপে অন্যান্য বিষয় সম্পন্ন করে নির্ধারিত সময়েই পরীক্ষা শেষ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT