1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে

ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে আজ ও আগামীকাল মঙ্গলবার (২৬ মে) কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জানায়, পোশাক শিল্পের বেতন, বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।

এই দুই দিন ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সীমিতভাবে পরিচালিত হবে। হাই ভ্যালু ও রেগুলার চেক ক্লিয়ারিং নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম ঈদের ছুটিতেও সীমিত আকারে চলবে।

ঈদের ছুটিতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT