1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরা স্মার্ট সরকারি ব্যয়ে কৃষিতে বাড়তে পারে উৎপাদন ও কর্মসংস্থান: বিশ্বব্যাংক সালথায় বিষপানে যুবকের মৃত্যু, পারিবারিক কলহের জের বলে ধারণা আইন, বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯ ঢাকা–বরিশাল মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪ দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগ কাজ করছে। বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও ঘটনাটিকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান দিল্লি সফরে যান। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল।

তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন প্রক্রিয়ায় তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঘটনার প্রকৃত কারণ ও প্রেক্ষাপট জানতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT