1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই এর সংসদ সদস্য পদ স্থগিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফল অনুযায়ী এই আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT