1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

চাকসুতে ৩৫ বছর পর ভোট আজ

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

চাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য বিভিন্ন কেন্দ্রে তৈরি করা হচ্ছে বুথ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আইটি ভবনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন হয়।

নির্বাচন না হওয়ায় এত দিন ক্যাম্পাস ক্ষমতাসীন দল অথবা প্রভাবশালী ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে ছিল। ছাত্রসংগঠনগুলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করার বদলে প্রভাব বিস্তারের চেষ্টা ও সংঘর্ষে লিপ্ত থাকত। হল নিয়ন্ত্রণ করে আসন বণ্টন করত তারা।

অন্যদিকে বছরের পর বছর শিক্ষার্থীদের আবাসনসংকট, খাবারের নিম্নমান ও পরিবহনসংকটের মধ্যে কাটাতে হচ্ছে। তাঁদের ইচ্ছার বিরুদ্ধে মিছিল ও সমাবেশে যেতে হয়েছে। নির্যাতনের শিকার হতে হয়েছে। ক্যাম্পাসে মারামারি ও খুনের ঘটনা ঘটত প্রায়ই।

জুলাই গণ-অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন আয়োজন শুরু হয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেশির ভাগ পদে জয়ী হয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। আজ চাকসুর পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT