1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস উৎপাদন বাড়াতে নতুন কর্মপরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্যমাত্রা আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবিত বাজেটে সিগারেটের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্কের উদ্যোগ মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ নববধূ সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন বাজেটে আসতে পারে নতুন করনীতি, ১৫০ সিসির বেশি মোটরসাইকেল কিনতে লাগতে পারে টিআইএন গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হবে: মির্জা ফখরুল ছয় জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় সাড়ে ৪৯ কোটি টাকা বরাদ্দ হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন জনবল সংকটে ঝালকাঠি প্রাণিসম্পদ অধিদফতর, অচল আধুনিক ভ্রাম্যমাণ হাসপাতাল

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, প্রকল্পটি চালু হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে প্রকল্পটির মোট দৈনিক সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।

পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও পানির উৎস এলাকা ঘুরে দেখেন। তিনি প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ ঢাকা ওয়াসা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT