1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে হঠাৎ চ্যাটজিপিটিতে প্রযুক্তিগত বিভ্রাট, থমকে গেছে দৈনন্দিন কাজ রোহিঙ্গা পরিচয় অস্বীকার মিয়ানমারের, প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার উদ্বেগ যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ থেকে খালাস রিয়াল ডিফেন্ডার আসেনসিওর ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, বিশ্বজুড়ে শীর্ষ দূষিত কুচিং সাভারে মাদরাসাছাত্রকে শিশু যৌন নির্যাতনের অভিযোগ, ৮ দিন পর পুলিশের অভিযান স্পেনের কাছে ৮৩ অভিবাসীর মৃত্যুর করুণ আশঙ্কা, ২৭ দিন সাগরে ভেসে উদ্ধার ৪৪ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশি সহ ৯৬ অভিবাসন প্রত্যাশী আটক ২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাই করছে ভক্সওয়াগন গরুর মাংস যেভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি শক্তিশালী হতে পারে ‘এল নিনো’, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের | জলবায়ু পরিবেশ

এশিয়ান গেমসের দল ঘোষণা: ১৫ মাস পর শান্তর প্রত্যাবর্তন, অধিনায়ক লিটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
এশিয়ান গেমসের বিসিবি ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত
এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোট সারিয়ে অধিনায়ক হিসেবে ফিরেছেন লিটন দাস এবং দীর্ঘ ১৫ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে মূল জাতীয় দলকেই পাঠাচ্ছে বিসিবি। চোট কাটিয়ে আবারও ২০ ওভারের ফরম্যাটে অধিনায়ক হয়ে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস, আর সহ-অধিনায়কের ভার তুলে দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়ের কাঁধে।

বিসিবির ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক নাজমুল হোসেন শান্তর ফেরা। গত বছরের মে মাসের পর দীর্ঘ ১৫ মাস টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও দলে স্থান ধরে রেখেছেন। টপ অর্ডারে লিটন ও শান্তর পাশাপাশি আস্থা রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের ওপর।

স্পিন ও অলরাউন্ডার বিভাগে জায়গা পেয়েছন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অন্যদিকে চার পেসার নিয়ে সাজানো হয়েছে বোলিং বিভাগ—মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

তবে শতভাগ ফিটনেস না থাকায় ১৫ সদস্যের এই চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি তরুণ গতি তারকা নাহিদ রানাকে। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে এই টুর্নামেন্ট থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনই এখন বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT