1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

৭০ টাকায় চিনি, ১১০ টাকায় মিলবে সয়াবিন তেল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২১৬ Time View

১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল এবং প্রতিকেজি ৭০ টাকায় চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডালও বিক্রি করা হবে।

আগামীকাল রোববার থেকে মাসজুড়ে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পণ্য বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে নভেম্বর মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১৪ মে থেকে শুরু হবে।

রোববার সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের পাশে সিরাজমিয়া মডেল স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবি জানায়, ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। এক জন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করবে বলেও টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT