1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

১ ওভারে ৪৮ রানের বিশ্ব রেকর্ড

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৮৮ Time View

আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে ১ ওভারে ৪৮ রান খরচ করেছেন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাই।

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে এক ওভারে এর আগে আইপিএলে ৩৭ রান করে করেন ক্রিস গেইল ও রবিন্দ্র জাদেজা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান উঠেছে (৩৬) দুইবার। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের বলে প্রথম ৬ ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ার ১ ওভারে ছয়টি ছক্কা হাঁকান উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

শনিবার জাজাইয়ের বলে তাণ্ডব চালান শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল।

ওই ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন।

ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলীয় রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই, সেই বলে ছক্কা হাঁকান সাদিকুল্লাহ।

জাজাই পরের বলটি করেন ওয়াইড, কিপার ধরতে না পারায় অতিরিক্ত আরও ৪ রান। ফলে কোনো বৈধ বল করার আগেই ১২ রান দেন এই স্পিনার। এর পরের ৬ বলে ৬টি ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। ওই ওভারে ৪৮ রান সংগ্রহ করে শাহিন হান্টারস।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত আফগানিস্তানের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা সাদিকুল্লাহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT