1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ Time View

বাংলার অকাশ ডেস্কঃ

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে টানা আট দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়েজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষ্যে ৮ দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT