1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাত পুনর্গঠনে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আজ দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার ফরিদপুরে মানববন্ধন, আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

স্ত্রীকে হত্যার পর লাশ ভাসিয়ে দিল নদীতে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩০৩ Time View

মানিকগঞ্জের ঘিওরে মাজেদা বেগম (৩৩) নামে এক নারীকে হত্যার পর তার লাশ ধলেশ্বরী নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

উপজেলার ঘিওর সদর ইউনিয়নের কুস্তা (নদীর পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আবুল ওই এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাজেদা উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা গ্রামের মৃত ছবেদ আলীর মেয়ে। ১০ বছর আগে মাজেদার বিয়ে হয়েছিল রাজবাড়ীতে। বছর তিনেক আগে স্বামী নুরুল ইসলামের সঙ্গে বিচ্ছেদ হয়। সেখানে তার দুই সন্তান রয়েছে। এর পর মাজেদা বাবার বাড়ি থেকে সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

গত সাত মাস আগে আবুল হোসেনের সঙ্গে গোপনে বিয়ে হয় মাজেদার। বিয়ের পর থেকেই মাজেদা বেগমের সঙ্গে বনিবনা হচ্ছিল না আবুলের। প্রায়ই ঝগড়াবিবাদ লেগে লাগত। বেশ কয়েক দিন পরিবারের কাছে টাকা দাবি করে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছিল। গত পরশু দিন সাভারের আশুলিয়া থেকে স্বামীর বাড়ি রাত ৯টার দিকে আসেন মাজেদা। বাড়ি আসার পর তার স্বামী পানিতে ডুবিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে।

ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, নিহতের মা রহিমা বেগম মেয়েকে না পেয়ে মঙ্গলবার থানায় অভিযোগ করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে আবুল। এদিকে পুলিশ ও শিবালয় ফায়ার সার্ভিসের ৫ সদস্যের স্পেশাল ডুবুরি দল নদী থেকে মরদেহ উদ্ধার করতে সারা দিন অভিযান চালিয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আবুলকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT