1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা

সেভেরোদনেৎস্ক থেকে পিছু হটেছে ইউক্রেন সেনারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৮০ Time View

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এখন সেভেরোদনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র।

স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তারা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।

সেরহি গাইদাই বলেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT