1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সম্মান বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৩৭ Time View

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আগেই সিরিজ জিতে যাওয়ায় রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর।

অন্যদিকে বাংলাদেশ দলে তিন পরিবর্তন এনেছে। দ্বিতীয় ওয়ানডেতে থাকা এবাদত হোসেন ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। পেশির ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই পেসারের। সেই মোতাবেক শেষ ওয়ানডের পাশাপাশি তার খেলা হবে না টি-টোয়েন্টি সিরিজেও। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

৯ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলেই প্রথমবারের মতো এই নতুন ক্রিকেটশক্তির কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়তে হবে টাইগারদের।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জেতে বাংলাদেশ। এই ধারায় ছেদ পড়ে ২০২৩ সালে সেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারেই। আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি তো ভুলতেই বসেছে টাইগাররা। স্মৃতি হাতড়ে ফিরে যেতে হচ্ছে ৯ বছর আগে। ২০১৪ সালে ঘরের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকার কাছে শেষবার হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

২০১১ সালের পর ঘরের মাঠে এ এক সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। অথচ তার আগের এক যুগে ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ১১ বার। আর ঘরে-বাইরে সব মিলিয়ে হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় ৩১ বার! ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি হোয়াইটওয়াশ হওয়া একমাত্র দলটি জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ৪১ বার হোয়াইটওয়াশ হয়েছে তারা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুল রহমান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT