1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন ‘সবার জন্য এআই’: উন্মুক্ত মেটার নতুন ওপেন সোর্স মডেল, ভবিষ্যৎ ভাবনা জানালেন জাকারবার্গ এআই কি শ্রমিকের বন্ধু হতে পারে? কানাডীয় অর্থনীতিবিদ জ্যঁ-লুই আরকাঁর পর্যবেক্ষণ শতভাগ পাস ও শতভাগ জিপিএ–৫: সাফল্যের ধারা বজায় রাখল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এস.এস.সি ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ–৫-এ শীর্ষে ঢাকা বোর্ড, সামগ্রিকভাবে কমেছে পাশের হার আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরছে ‘থানা হেফাজতে থাকা’ সেই আলোচিত হাতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন না এলে হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে নামিবিয়া জমি হারিয়ে দিনমজুরি, ভুলতে বসা মাতৃভাষা: উত্তরাঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার লড়াই

ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি ২০ অক্টোবর

বাংলার আকাশ ডট কম। Email:banglar.akash@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩০৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের বহুল আলোচিত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ আবেদনের শুনানি হবে।

গত ৮ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করেছেন। রোববার অ্যাডভোকেট অন রেকর্ড হরিদাস পাল এ তথ্য জানিয়েছেন।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করা হয়।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ ৯০৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদনে ষোড়শ সংশোধনীর পক্ষে ৯৪টি যুক্তি দেখিয়ে আপিল বিভাগের রায় বাতিল চাওয়া হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন, আমরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) শুনানির উদ্যোগ নেবো। এরই ধারাবাহিকতায় এটি শুনানির দিন ঠিক করেছেন চেম্বারজজ আদালত।

২০১৭ সালের ৩ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করেন।

২০১৭ সালের ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। ধারাবাহিকভাবে ১১ দিন শুনানি অনুষ্ঠিত হয়।

আপিল শুনানিতে আদালতে মতামত উপস্থাপনকারী ১০ অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) মধ্যে শুধু ব্যারিস্টার আজমালুল হোসেন সংবিধানের ষোড়শ সংশোধনীর পক্ষে মত দেন।

অপর নয় অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ এম হাসান আরিফ, ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম, বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী সংবিধানের ষোড়শ সংশোধনীর বিপক্ষে তাদের মতামত তুলে ধরেন।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT