1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর। বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ‘অন্যায়ভাবে মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওইদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশের বিষয়ে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে রোববার চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে আমানের স্ত্রী সাবেরা আমানকেও কারাগারে পাঠানো হয়।

আরও কয়েকটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT