1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭ ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত অটোভ্যান চালক

শাহরুখ-সালমানের সঙ্গে তুলনা, যা বললেন ‘কেজিএফ’ তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮৯ Time View

ডেস্ক রিপোর্টার

বাহুবলী দিয়ে যেমন সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণের অভিনেতা প্রভাস।  তেমনি  ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’  দিয়ে তুমুল আলোচিত হন দক্ষিণের আরেক অভিনেতা যশ।

এর আগে অনেক ছবি উপহার দিলেও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ দিয়ে আকাশচুম্বী খ্যাতি পান যশ।

অ্যাকশনধর্মী সেই সিনেমার ঈর্শ্বণীয় সাফল্যের পর এবার আসছে এর সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

অনেকদিন ধরেই এটি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে অবস্থান ধরে রেখেছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে সিনেমাটি।  ট্রেলারেই সিনেমাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

অনেকের মতে, মুক্তি পেলে সিনেমাটি চলমান সুপারহিট ‘আরআরআর’ -কেও পেছনে ফেলে দিতে পারে।

আর এসব কারণে অনেকেই যশকে তুলনা করছেন বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার শাহরুখ ও সালমানের সঙ্গে।
কিন্তু দুই খানের সঙ্গে নিজের তুলনাকে মোটেই পছন্দ নয় যশের। তাই নিজেই মুখ খুললেন এ বিষয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘সিনেমা জগতে কোনো কিছুই স্থায়ী নয়। আমি বলতে চাই, তারা (শাহরুখ খান ও সালমান খান) সুপারস্টার এবং তাদের অসম্মান অথবা তাদের সঙ্গে তুলনা ঠিক না। তাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি অভিনেতা হয়েছি। তারা ইন্ডাস্ট্রির স্তম্ভ। তাদের দেখে দেখেই অভিনয় শিখেছি।’

কন্নড় ভাষার সিনেমা  ‘কেজিএফ’  হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছিল। যা গোটা ভারতে সাড়া ফেলে দেয়।

দ্বিতীয় পর্বটি হিন্দিতে মুক্তি পাবে কি না প্রশ্নে যশ বলেন, ‘এটা সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা পুরো ভারতের দর্শকের জন্য একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম। আমি চাই প্রতিটা সিনেমায় পুরো ভারতের জন্য তৈরি হোক, কোনো হিন্দি অথবা কন্নড় সিনেমা হিসেবে নয়। এস এস রাজামৌলি স্যার এটি শুরু করেছেন এবং আমরা তা অব্যাহত রেখেছি। আশা করছি এরকম আরো সিনেমা তৈরি হবে।’
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT