1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০ দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির মূল্যবৃদ্ধি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বিচারকের সইয়ে গাড়িচালকের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, বাড়ছে ডেঙ্গু ও স্বাস্থ্যঝুঁকি বাজারে অস্থিরতার মধ্যে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হলো ২ হাজার ৬০ টাকা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ফের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২০৬০

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৩ Time View
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই জনসহ আহত ২৪ জন বাংলাদেশির সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহতদের পাশাপাশি এই হামলায় গুরুতর আহত ২৪ জন বাংলাদেশি নাগরিক বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এই হতাহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলায় নিহত দুজন হলেন—মো. শাহেদ আহম্মদ ও মো. নাসরুল্লাহ বদরপুরী। শাহেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে; তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে দেশ থেকে রিয়াদ হয়ে জেদ্দায় নিজ কর্মস্থলে ফেরার পথে তিনি প্রাণ হারান। অন্যদিকে, নিহত নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে; তাঁর বাবার নাম মোহাম্মদ উল্লাহ ও মায়ের নাম জাহানারা বেগম। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান এবং ট্রানজিট হিসেবে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় হামলার শিকার হন।

হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বাংলাদেশি

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২৪ জন বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি প্রবাসে কর্মরত এবং বাকি ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে গিয়েছিলেন। তাঁদের চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

  • কিং আবদুল্লাহ হাসপাতাল: এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ওমরাহ যাত্রী হাফেজ হাসান (কামরাঙ্গীরচর, ঢাকা), কাজী নুরুল্লাহ (ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া) এবং সৌদি প্রবাসী মো. ওমর ফারুক। দূতাবাস প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
  • রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতাল: এখানে চিকিৎসাধীন আছেন নওগাঁর বদরপুর গ্রামের ওমরাহ যাত্রী সাফফাত রহমান (যিনি বর্তমানে অচেতন অবস্থায় আছেন) এবং কুমিল্লার নাঙ্গলকোটের ওমরাহ যাত্রী মো. দাউদুল ইসলাম।
  • রিয়াদ মেডিকেল হাসপাতাল: এখানে চিকিৎসাধীন রয়েছেন লালবাগের মো. সাইদুল ইসলাম সৌরভ এবং মিরপুরের আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। তাঁরা দুজনই ওমরাহ পালনে গিয়ে হামলার শিকার হন।
  • প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতাল: ঢাকার ডেমরার বাসিন্দা ওমরাহ যাত্রী মো. আবদুল্লাহ এখানে চিকিৎসাধীন।
  • সুলাইমান আল হাবিব হাসপাতাল (তাখাসসুসি শাখা): এখানে ভর্তি আছেন ওমরাহ যাত্রী আরমান হোসেন (কামরাঙ্গীরচর, ঢাকা) এবং কর্মরত প্রবাসী মোহাম্মদ ও ফয়সাল আহমদ আবদুল হক।
  • কিংডম হাসপাতাল: এখানে চিকিৎসাধীন আছেন প্রবাসী কর্মী মো. রফিক মিয়া।
  • কিং ফাহাদ মেডিকেল সিটি: এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবাসী কর্মী ইসমাইল হোসেন, মো. রায়হানুল ইসলাম এবং মো. মিসবাহ উদ্দীন হীরা (যার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি)।
  • প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ হাসপাতাল: এখানে চিকিৎসাধীন আছেন কর্মরত পাঁচ প্রবাসী—সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহাদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবেহ সাদেক মো. শাহজাহান সরকার।
  • এস্টার সনদ হাসপাতাল: এখানে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী মো. আসাদুল ইসলাম এবং মো. জামাল।
  • সুলাইমান ফকিহ হাসপাতাল: এখানে চিকিৎসাধীন রয়েছেন নাজমা আক্তার নামে একজন নারী।
  • সুলাইমান আল হাবিব হাসপাতাল (আলসাহাফা শাখা): এখানে চিকিৎসা নিচ্ছেন উমায়ের ও আবদুল্লাহ কামিল নামের দুজন বাংলাদেশি।

বিমানবন্দরে আটকে পড়েন ৫০০ বাংলাদেশি

হামলার পর বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে আসা নতুন যাত্রী, ওমরাহ পালনকারী এবং অন্যান্য রুটের ট্রানজিট যাত্রীরা ছিলেন।

মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, রিয়াদে বাংলাদেশ দূতাবাস বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সহযোগিতায় আটকে পড়া যাত্রীদের থাকা, খাওয়া ও বিকল্প ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে টার্মিনাল-৩ এ আটকে পড়া প্রায় ১০০ যাত্রীকে ম্যারিয়ট, রেডিসন হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT