1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

যুক্তরাষ্ট্রে এবার চার্চে হামলা, নিহত ১

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৭০ Time View

যুক্তরাষ্ট্রে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ জন নিহতের একদিন পর এবার চার্চে হামলার ঘটনা ঘটেছে।

দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের লুঙ্গা উডস এলাকায় একটি চার্চে বন্দুক হামলায় একজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে জেনেভা প্রেসবিটারিয়ান চার্চে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়ে, হামলার ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গির্জাগামী লোকজন সাহসের সঙ্গে এগিয়ে এসে হামলাকারীকে না থামালে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে জানায় পুলিশ।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের বাফেলো এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওই ঘটনায় তারা ১৮ বছর বয়সি শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে তদন্ত করা হচ্ছে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারও কাছ থেকে জাতিগতভাবে ঘৃণা বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT