1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সেখানে উপস্থিত হয়ে তিনি এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।

এর আগে সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে যশোরের উদ্দেশে রওনা হয়ে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেন। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি যশোরে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT