1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আমি কমিশনারের ভাগ্নে’: ভাঙ্গায় থানার সামনে যুবকের তাণ্ডব ও গুলিবর্ষণ ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষার উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির নতুন স্থায়ী কমিটির শ্রদ্ধা বিআরটিসির পিংক মহিলা বাস সার্ভিস উদ্বোধন: রুট ও যাতায়াত তথ্য ইনস্টাগ্রামে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ঝড় উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি! দুবাইয়ে ১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নিয়োগ র‍্যাব বিলুপ্তির চূড়ান্ত অনুমোদন: আসছে নতুন বাহিনী ‘এসআরবি’ দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা, বিশ্বকাপে গড়লেন নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে আক্রমণ চালালেও কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে কিছুটা সময় নেয়। অবশেষে ২৯তম মিনিটে দলের কাঙ্ক্ষিত গোল এনে দেন মেসি।

মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন তিনি। পাশাপাশি চলমান আসরে এটি তার সপ্তম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রেখেছে। ছয় গোল নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধে আর্জেন্টিনা একাধিক আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোল করতে পারেনি। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল হিসেবে মাঠে নামলেও কেপ ভার্দে আত্মরক্ষামূলক ফুটবলে সীমাবদ্ধ না থেকে সুযোগ পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করেছে। তবে তারা উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

এদিন মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। এছাড়া বিশ্বকাপে ২৭তমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেও নতুন নজির গড়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT