1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

ভারতের বিপক্ষে জিতে যা বললেন বাবর আজম

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

এশিয়া কাপে এখনো হাসেনি বাবর আজমের ব্যাট। তবে সতীর্থ রিজওয়ান ও নওয়াজের দাপটে ভারতকে হারিয়ে এশিয়া কাপে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা হাসলেন পাকিস্তান।

ম্যাচ জিতে আনন্দেই আছেন বাবর আজম। বাবর জয়ের পরই ফাঁস করলেন গোপন রহস্য। পাকিস্তানের অধিনায়ক জানালেন, নির্দিষ্ট ভাবনা থেকেই ব্যাটিংয়ে চার নম্বরে তুলে আনা হয় নওয়াজকে। আর সেই বাজিতেই জয়ী হয়েছেন বাবর। মন্থর গতির শুরুর পর ঝড়ো ব্যাটে ১৮২ রানের লক্ষ্য টপকে গেছে তার দল। যদিও শেষ ওভারের প্রায় শেষ বলটাই খেলতে হয়েছে।

ভারতের বিরুদ্ধে কেন চারে তুলে আনা হয় নওয়াজকে? বাবর বলেন, ‘নওয়াজ এমনিতে ভালই ব্যাট করে। তখন ভারত দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। সেটা দেখেই নওয়াজকে আগে পাঠাই। সেটা কাজে লেগে যাওয়ায় আমি খুশি।’

বাবর আরও জানালেন, গোটা ম্যাচেই অতিরিক্ত চাপে তারা পড়েননি। ভারতের কাছে আগের ম্যাচে হারের কথা মাথায় না রেখে নতুন ভাবে শুরু করার কারণেই ম্যাচ জিততে পেরেছেন তারা।

তিনি বলেন, ‘আমি সব সময় জিনিস সহজ রাখতেই ভালবাসি। গোটা দলের ধন্যবাদ । বিপক্ষের রান বড় হওয়া সত্ত্বেও ওরা চাপে পড়েনি এবং জেতার জন্য শেষ পর্যন্ত লড়ে গেছে।’

বাবর উল্লেখ করেছেন রিজওয়ান-নওয়াজের জুটির কথাও। তার মতে, ওটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। অসাধারণ একটা জুটি দেখলাম। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ওদের জুটি ভাল খেলার পরেই ম্যাচটা আমাদের হাতে চলে এল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT