1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর গ্রামের ভ্যানচালক পলাশ শেখ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ পলাশ শেখ ওই গ্রামের মজিবর শেখের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো খোঁজ না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেন।

পরে পরিবারের পক্ষ থেকে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পলাশ শেখের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। তার সন্ধান পাওয়া গেলে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পরেশ বাগচীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর: ০১৭৬২-১৯৪১৬৯।

পলাশ শেখের দ্রুত সন্ধান পেতে পরিবারের সদস্যরা প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT