1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশ্বসেরা সাকিবের সঙ্গে কথা বলতে বিসিবির তদন্ত কমিটি এখন সিলেটে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ Time View

গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ভরাডুবির বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবে বিসিবির তদন্ত কমিটি। এ জন্য সোমবার সিলেট যাচ্ছেন তারা।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। যেখানে দায়িত্ব পান বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তদন্ত কমিটি একে একে সবার সঙ্গে বসলেও বাকি রয়েছেন সাকিব আল হাসান।

এ বিষয়ে আকরাম খান বলেন, ৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সঙ্গে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেব। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। কাল যাচ্ছি ওখানে এটার জন্য।

বোর্ড সভায় তদন্তের রিপোর্ট নির্ধারিত হবে জানিয়ে আকরাম বলেন, আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো। যেসব নেতিবাচক দিক ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT