1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বার্সেলোনাকে বিধ্বস্ত করে শীর্ষে জিরোনা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় রোববার হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে।

এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলতে নেমে এদিন শুরুতে এগিয়ে যায় জিরোনাই। ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় দলটি। অবশ্য আর্তেম দোভিকের শটে পাওয়া সেই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ক্লাবটি। ১৯ মিনিটের মাথায় বার্সা সমতায় ফেরে রবার্ট লেভানডভস্কির গোলে।

এর পর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের এগিয়ে যায় জিরোনাই। দলটিকে এবার লিড এনে দেন মিগেল গিমেরেজ। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের শুরু হয় বার্সার সমতায় ফেরার লড়াই। তবে সেই সমতা আর আসেনি কালকের ম্যাচে।

গোলের দেখা পেতে জাবি হার্নান্দেজের শিষ্যরা মরিয়া হয়েই লড়েছেন। আক্রমণে ব্যস্ত রেখেছে জিরোনার রক্ষণ, নিয়েছে ৩১টি শর্ট, যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। এদিকে ম্যাচের ৮০ মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় জিরোনা। এদিকে নির্ধারিত সময়ের পর বার্সার ব্যবধান কমান ইকায় গুন্দোয়ান। তবে এর পর ৯৫তম মিনিটে বার্সার জালে চতুর্থ গোলটি করেন জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি। ফলে ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জাবি শিষ্যদের।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে উঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে ১২ জয় আর ১ হার নিয়ে দুইয়ে আছে রিয়াল। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT