1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

বার্সার হ্যাটট্রিক হারে চ্যাম্পিয়নের পথে রিয়াল

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৮৯ Time View

পুরনো সেই ফর্মেই যেন ফিরে গেল বার্সেলোনা মাঝে জাভি হার্নান্দেজের জাদুতে কয়েকটি জয় পেয়েছিল বার্সা দেখছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কিন্তু আবার ভেঙে পড়েছে দলটি ক্যাম্প ন্যুতে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা তাতে লিগ জয়ের কাছাকাছি পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ

 রোববার রাতে লা লিগার ম্যাচে গোলে রায়ো ভায়োকানোর কাছে হেরেছে বার্সেলোনা। হারের পর শিরোপা জিততে আর এক পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লিগে কাদিসের বিপক্ষে ব্যবধানে হারার পর ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ হারল দলটি। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা।

ম্যাচের মাত্র মিনিটের মাথায় এগিয়ে যায় ভায়োকানো। ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে গোল করেন আলভারো গার্সিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডিবক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এর পর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড

গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে বার্সা। গোল করতে আক্রমণ করলেও শটগুলো থাকছিল না লক্ষ্যে। খেলার ২৭তম মিনিটে ডিবক্সে গাভি পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে হলুদকার্ড দেখেন গাভি

বিরতির ঠিক আগে গাভির শটই পোস্টে লাগে। পরে ফিরতি শটে গোল করেন ফেরান তোরেস। কিন্তু সেটা বাতিল হয়ে যায় অফসাইডে। ৬৯তম মিনিটে ডিবক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে এবারও বার্সার পক্ষে বাঁশি বাজাননি রেফারি

নির্ধারিত সময়ের মিনিট বাকি থাকতে ফের পেনাল্টির আবেদন করে তারা। গাভিকে ডিবক্সে ভায়োকানোর ডিফেন্ডার কাতেনা ধাক্কা দিয়ে ফেলে দিলে আবারও পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ১১ মিনিট যোগ করা সময়েও বেশ কয়েকটি প্রচেষ্টা ছিল বার্সার। কিন্তু গোলের দেখা তারা পায়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সার

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT