1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের নগরকান্দায় যুবকের আত্মহত্যা, এলাকায় শোক মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর মধুখালীতে অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ আটক ১ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন

বরিশালে ট্রেন চালুর বিষয়ে বিবেচনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩২৩ Time View

বরিশাল বিভাগে ট্রেন চালুর বিষয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (২৭ এপ্রিল) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ এবং ৩০টি মিটারগেজ ও ২৬টি ব্রডগেজ লোকোমোটিভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে রেলই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ বিএনপি সরকার রেলের উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি। তাদের সময় মুখ থুবড়ে পড়েছিল ট্রেন। ক্ষমতায় থাকতে তারা বিশ্বব্যাংকের পরামর্শে বিআরটিসির মতো ট্রেনও বন্ধ করতে চেয়েছিল।

‘কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে আলাদা রেল মন্ত্রণালয় গঠনসহ রেলের উন্নয়ন করে। আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কারণেই রেল-বিআরটিসি আজ লাভজনক প্রতিষ্ঠান।– বলেন সরকারপ্রধান।

রেলসেবা সম্প্রসারিত করতে লোকবল বাড়ানোর তাগিদ দিয়ে যাত্রীদের সুবিধার জন্য দ্রুত রেলে নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্ব ব্যাংকের বাধার পরও বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগ চালু করেছিল আওয়ামী লীগ সরকার। যার সুফল বর্তমানে পুরো উত্তরবঙ্গের মানুষ পাচ্ছে।

নতুন যুক্ত লোকোমোটিভগুলো ঈদযাত্রাকে আনন্দদায়ক করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT