1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ শনিবার গভীর রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল স্কাফ (Escuf) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রানা গাজী (৩২)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, রানা গাজী দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিও বটে।

র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকাগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে সুকৌশলে লুকিয়ে রাখা ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

র‌্যাবের বক্তব্য:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত রানা গাজী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করতেন। পরবর্তীতে তিনি নিজস্ব প্রাইভেটকারে করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ও জব্দকৃত প্রাইভেটকারসহ আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT