1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ফরিদপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিশুটির নাম লাবিব আব্দুল্লাহ (১২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আছরের নামাজের পর পশ্চিম খাবাসপুরের আইডিয়াল মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় লাবিব। তবে এরপর আর সে পরিবারের কাছে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

লাবিব মাদ্রাসাটির হিফজ বিভাগের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা রঙের পাঞ্জাবি ও লুঙ্গি ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

শিশুটির সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করেছেন তারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ লাবিবের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মোবাইল ফোন নম্বর ‌ ০১৭৬৩ ৭৯৩৫৮৬

নিখোঁজ শিশুটিকে দ্রুত খুঁজে পাওয়ার আশায় উদ্বিগ্ন সময় পার করছে তার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT